Image description

ঢাকা-১২ আসনে ‘আমজনতার’ দলের সদস্য সচিব ও প্রার্থী মো. তারেক রহমান প্রজাপতি প্রতীকে পেয়েছেন মাত্র ১ হাজার ৪৪ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ২৬৮টি (৩৭.৪২ শতাংশ)। এ আসনে বাতিল হয়েছে ২ হাজার ৪৪৪ ভোট—অর্থাৎ বাতিল ভোটের সংখ্যার সমান ভোটও পাননি তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

এই আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রার্থী সাইফুল আলম। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়ে ২২ হাজার ১৮০ ভোটের ব্যবধানে জয় পান।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি–এর সাধারণ সম্পাদক ‘কোদাল’ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। অন্যদিকে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ২৯ হাজার ৮৬৯ ভোট।

উল্লেখ্য, ঢাকা-১২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৩২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৪৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৮ হাজার ৯৬৮ জন।

মানবকণ্ঠ/আরআই