Image description

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, নির্বাচনে জয় পাওয়া মানেই অন্যদের ওপর অত্যাচার বা নির্যাতন করা নয়। তিনি সবাইকে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করার আহ্বান জানান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাঙ্গুনিয়া উপজেলার কাদেরনগরে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, যারা নির্যাতনের শিকার হয়েছেন, তারাই ভালোভাবে জানেন এর কষ্ট কতটা। নতুন রাঙ্গুনিয়া এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, তার বাবা শিখিয়েছেন রাজনীতি করতে হলে সাহস ও মানবিকতা থাকা প্রয়োজন। অতীতের কষ্ট ও বিভেদ ভুলে নতুনভাবে রাজনীতি করার আহ্বান জানান তিনি।

কর্মীদের উদ্দেশে হুম্মাম কাদের বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবার কখনো বেইমান বা মোনাফেক নয়। কঠিন সময়ে যারা পাশে ছিলেন, তারাই তার প্রকৃত পরিবার।

মানবকণ্ঠ/আরআই