Image description

ভূমি ও পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সত্যিকারের জাতীয়তাবাদী চেতনাকে শানিত করতে জাসাসকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। অন্যথায় ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি পুনরায় গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কালো থাবা বিস্তার করবে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নগরীর জেলা পরিষদ ভবনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মহানগর জাসাস এই দোয়া মাহফিলের আয়োজন করে।

মীর হেলাল বলেন, বিগত ১৭ বছর একটি স্বার্থন্বেষী গোষ্ঠির অপকর্মের কারণে বাংলাদেশীয় সাংস্কৃতির উপর আগ্রাসন চলছে। শহীদ জিয়া দেশীয় সংস্কৃতির বিকাশ ঘাটবে সর্বভৌমত্ব রক্ষায় যে মহৎ উদ্দেশ্য নিয়ে জাসাস গঠন করেছিলেন। তার সে লক্ষ্য উদ্দেশ্য পূরণে লাসাসকে সুসংগঠিত করতে হবে। অন্যথায় দেশীয় সংস্কৃতি হুমকির মুখে পড়বে। 

মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম.এ মুসা বাবলুর সভাপতীত্ব ও সদস্য সচীব মামুনুর রশীদ শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, লায়ন হেলাল উদ্দীন ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মাহবুব রানা, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি এম রাজ্জাক, দক্ষিণ জেলা জাসাসের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় নেত্রী নাজমা সাঈদ, উত্তর জেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, চট্টগ্রাম মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌস্ত মোহাম্মদ, সংগীত পরিচালক খন্দকার সাইফুল ইসলাম, কণ্ঠ শিল্পী সৈয়দ জিয়া উদ্দীন, মহিউদ্দিন মহিন, ফজলুল হক মাসুদ, নজরুল ইসলাম তুহিন, মহিউদ্দীন জুয়েল, এস এম তারেক মোহাম্মদ সালাউদ্দীন, এস বি সুমী, নাহিদ আলম, নাহিদা আক্তার নাজু, কবি জাহিদ কায়সার, গোলাম কিবরিয়া শরীফ প্রমুখ।