Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মেঘমল্লার বসুকে আজ দুপুরে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও জানান, বর্তমানে মেঘমল্লার বসুর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। তবে কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন, সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। সহপাঠী ও সংগঠনের নেতা-কর্মীরা হাসপাতালে অবস্থান করছেন।

মানবকণ্ঠ/ডিআর