Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ঘোষণা দিয়েছেন যে, তার নির্বাচনী তহবিলে অনুদান দেওয়া অর্থ ফেরত দেওয়া হবে।

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ডা. তাসনিম জারা লিখেছেন, “আমাদের নির্বাচনী তহবিলে অনুদান দেওয়ার জন্য আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের পর যারা অনুদান ফেরত নিতে চান, তারা এই ফর্ম পূরণ করে অর্থ ফেরত নিতে পারবেন।”

ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে: 

[https://forms.gle/9a3H74yrLFFeJoFw8](https://forms.gle/9a3H74yrLFFeJoFw8) এবং বিকাশে দেওয়া অনুদানের জন্য: [https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA](https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA)। যারা ক্যাশ জমা দিয়েছিলেন এবং ডিপোজিট স্লিপ হারিয়ে গেছে, তারাও আবেদন করতে পারবেন।

ফর্ম জমা দেওয়ার শেষ সময় ১০ মার্চ, ২০২৬। ডা. তাসনিম জারা সকল সমর্থকের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মানবকণ্ঠ/আরআই