Image description

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাতে এনসিপির দপ্তর সেল থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্তায় জানানো হয়, নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের যে সাক্ষাৎ হওয়ার কথা ছিল, তা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তবে বৈঠকটি কেন স্থগিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, দুই দিনের সফরে গত মঙ্গলবার রাত ৮টার পর দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তাঁর এই সফরে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে সরকারি ও রাজনৈতিক বিভিন্ন মহলের সঙ্গে আলোচনার কথা রয়েছে।

এনসিপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী সময়ে বৈঠকের নতুন সময়সূচি নির্ধারিত হলে তা সংবাদমাধ্যমকে অবহিত করা হবে।

মানবকণ্ঠ/আরআই