সাভারের বিরুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিম্নবিত্ত ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাউয়ের চাল, সেমাই, চিনি, পেঁয়াজ, আলু এবং দুধের মতো প্রয়োজনীয় নিত্যপণ্য। বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. আমির শিরালির নেতৃত্বে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এই উপহার হাতে তুলে দেন।
বিতরণকালে হাজী মো. আমির শিরালি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের পাশাপাশি তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছে। বর্তমান সংকটময় মুহূর্তে মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




Comments