কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের দক্ষিণ খামা গ্রামে এ ঘটনা ঘটে। উভয় পক্ষের দাবি, কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গোলডুবা-খামা সংযোগ খাল খননের অংশ হিসেবে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ ওরফে মামুনের উদ্যোগে সকাল আটটায় কর্মসূচির উদ্বোধন করা হয়। খননকাজ চলাকালে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য জালাল উদ্দিনের সমর্থকেরা ঘটনাস্থলে আসেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস ও পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নুরুল ইসলামসহ অন্তত পাঁচজন প্রত্যক্ষদর্শী জানান, খাল খনন কর্মসূচি উদ্বোধনের সময় খন্দকার আল আশরাফের লোকজন এবং সংসদ সদস্য জালাল উদ্দিনের পক্ষে উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি খুরশিদ উদ্দিনসহ উভয় পক্ষের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।
এ বিষয়ে যুবদলের সাবেক নেতা খন্দকার আল আশরাফ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে খাল খনন একটি জনকল্যাণমূলক উদ্যোগ। এটি বাস্তবায়নের সময় বিএনপির নামধারী কিছু ব্যক্তি দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়, এতে নিজের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
স্থানীয় সংসদ সদস্যের অনুসারী হিসেবে পরিচিত স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি খুর্শিদ উদ্দিন বলেন, ‘এই খাল সরকারিভাবে খননের জন্য আমরা সংসদ সদস্য জালাল উদ্দিনের কাছে আবেদনপত্র জমা দিয়েছিলাম। যাঁরা এই কাজ করছেন, তাঁরা নিজেদের জমি বাঁচাতে নামমাত্র পরিষ্কার করে ছবি তুলেছে। ঘটনা জানার পর আমরা দেখতে গিয়েছিলাম। আমরা হামলা করিনি। উল্টো প্রতিপক্ষের লোকজনই আমাদের ওপর হামলা করেছে। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।’
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, এক পক্ষ খাল পরিষ্কার করতে এলে অন্য পক্ষ বাধা দেয়, এ থেকেই উত্তেজনার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ




Comments