প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নয়াপল্টন কার্যালয়ে পৌঁছান তিনি। সেখানে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান।
তার আগমনকে কেন্দ্র করে দুপুর থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন তারা।
এর আগে, শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেখানে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছিলেন, শনিবার বিকেলে তিনি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন। প্রিয় নেতাকে বরণ করে নিতে তাই শনিবার সকাল থেকেই নয়াপল্টনে নেতাকর্মীদের সমাগম শুরু হয়।




Comments