Image description

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এক বিশেষ বক্তব্যে নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদীয় বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) গণভোট ও জুলাই সনদ নিয়ে আলোচনার শুরুতে তিনি এই দাবি উত্থাপন করেন।

বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হলেও মানুষের বিপুল প্রত্যাশা ও স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বহু সরকার এসেছে এবং পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের স্বপ্ন পূরণ হয়নি।”

স্পিকারের বীরত্বের প্রশংসা করে তিনি বলেন, “মাননীয় স্পিকার, আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা ও বীর বিক্রম। আমিও একটি ক্ষুদ্র শহীদ পরিবারের সন্তান। মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, আমার পরিবারের কয়েকজনের রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে।”

উল্লেখ্য যে, এর আগেও বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশে ডা. শফিকুর রহমান নিজেকে শহীদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিলেও জাতীয় সংসদের ফ্লোরে এবারই প্রথম তিনি আনুষ্ঠানিকভাবে এই দাবি করলেন। তার এই বক্তব্য সংসদ সদস্যদের মধ্যে বেশ কৌতূহল ও আলোচনার সৃষ্টি করেছে।

মানবকণ্ঠ/আরআই