Image description

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও শাসন ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক তীক্ষ্ণ ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (৩ এপ্রিল) নিজের ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি বর্তমান পরিস্থিতির সমালোচনা করে এই মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ তার পোস্টে লিখেন, “এখন শুধু এটুকুই বলার বাকি—আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া।” মাত্র দুই বাক্যের এই বক্তব্যটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এখন শুধু এটুকুই বলার বাকি—আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার'

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাসনাত আবদুল্লাহর এই মন্তব্যে বর্তমান সরকারের শাসন পদ্ধতির প্রতি তীব্র অসন্তোষ ফুটে উঠেছে। বিশেষ করে গত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গণভোটের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি নিয়ে সরকারের সঙ্গে এনসিপি ও জামায়াত ইসলামী জোটের সাম্প্রতিক দূরত্বের বিষয়টি এখানে স্পষ্ট হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই বিরোধী দলগুলো অভিযোগ করে আসছে যে, সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার নিয়ে টালবাহানা করছে। তারা মনে করছে, শেখ হাসিনার শাসনের অবসান ঘটলেও প্রশাসনের কাঠামো ও ব্যবস্থার আমূল পরিবর্তন না হয়ে বরং পুরোনো ব্যবস্থাটিই ভিন্ন আঙ্গিকে বজায় থাকছে। হাসনাত আবদুল্লাহর এই মন্তব্য সেই অভিযোগেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মানবকণ্ঠ/ডিআর