Image description

পশ্চিমবঙ্গে উগ্রপন্থীরা ক্ষমতায় এসেছে উল্লেখ করে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক কী হবে, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে নতুন সদস্যদের যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গ থেকে বাজে মন্তব্য আসছে, যা আগে ছিল না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভাবার জন্য দেশের রাজনৈতিক দলগুলোই যথেষ্ট। পশ্চিমবঙ্গকে এ বিষয়ে কথা না বলাই শ্রেয়।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘জাতির সঙ্গে প্রতারণা করে আবার সংসদে বুক ফুলিয়ে বলা লজ্জাজনক।’

এনসিপি মুখপাত্র অভিযোগ করে বলেন, ‘এরশাদের মতো দেশ চালানোর চেষ্টা করছেন তারেক রহমান। এভাবে চললে পরিণতিও এরশাদের মতোই বরণ করতে হবে।’