Image description

মানহানির মামলায় আত্মসমর্পণ করতে যাচ্ছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। রোববার দুপুর ২টার দিকে তিনি সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন বলে জানা গেছে।

মামলাটি করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে। অভিযোগ অনুযায়ী, তাকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলা হয়েছিল।

মামলার নথি অনুযায়ী, আদালতে নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি জোহর নামাজের পর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করবেন।

মানবকণ্ঠ/আরআই