নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া) আসনের দলের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে সর্তক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৮ জুন) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান।
তিনি জানান, সম্প্রতি সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
উল্লেখ, গত শুক্রবার আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিলের অনুদান তালিকায় সচিবালয় অনুমোদিত ২১ জনের ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকার এ তালিকা ভাইরাল হয়। এই তালিকায় তার মেয়ের নাম দুবার (মোট ২০ হাজার টাকা) থাকাসহ পরিবারের ও শ্বশুরবাড়ির লোকজনের নাম বেশি থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।
এদিকে, এই ঘটনায় ব্যক্তিগত সহকারি আবু সালেহ মোহাম্মদ গোফরানকে দায়িত্ব পালনে অবহেলার কারণে বরখাস্ত করেছেন আতাউর রহমান বাচ্চু। গতকাল থেকে এই আদেশ কার্যকর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।




Comments