টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম ও আশপাশের পাহাড়ি এলাকায় সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১০ জুলাই) সকালে তিনি চট্টগ্রামের বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করবেন।
সফরকালে ডা. শফিকুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেবেন এবং স্থানীয় প্রশাসন, দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।
এছাড়া চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতিও তিনি পর্যবেক্ষণ করবেন।
টানা ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামসহ আশপাশের এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে প্রাণহানির পাশাপাশি বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে।




Comments