Image description

সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের গ্রাহকদের জন্য সহজ শর্তে গৃহঋণ বা হাউজ বিল্ডিং লোন নিশ্চিত করতে ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের পক্ষে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস মো. মাহবুব হোসেন এবং সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল করিম, এনডিসি, পিএসসি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির ফলে সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের গ্রাহকরা ট্রাস্ট ব্যাংক থেকে বিশেষ সুবিধায় এবং দ্রুততম সময়ে হাউজ বিল্ডিং লোন গ্রহণ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহসান জামান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের আবাসন স্বপ্ন পূরণ আরও সহজ হবে বলে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।

মানবকণ্ঠ/আরআই