Image description

হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, হজে যাওয়ার আগে টিকা গ্রহণের পূর্বশর্ত হিসেবে মোট ১১ ধরনের বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব পরীক্ষা শেষ করে স্বাস্থ্য সনদ সংগ্রহ করতে হবে হজযাত্রীদের।

হজযাত্রীদের টিকা নেওয়ার আগে আগামী ২৫ জানুয়ারির মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। 

গত ৬ জানুয়ারি হজযাত্রীদের টিকা নেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়, ২০২৬ সালের হজযাত্রীদের টিকা নেওয়ার আগে আগামী ২৫ জানুয়ারির মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষাগুলো সম্পন্ন করতে হবে।

পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে- Urine R/M/E, Random Blood Sugar (RBS), X-Ray Chest P/A view (রিপোর্টসহ), ECG (রিপোর্টসহ), Serum Creatinine, Complete Blood Count (CBC with ESR) ও Blood Grouping and Rh Typing।

এ ছাড়াও দুরারোগ্য ব্যাধি (প্রযোজ্য ক্ষেত্রে) নির্ণয়ের জন্য আরও কিছু পরীক্ষা সম্পন্নের কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

সেগুলোর মধ্যে রয়েছে-
সন্দেহজনক হৃদপিন্ডের অকৃতকার্যতার পরীক্ষা: Echocrdiography
কিডনি জটিলতার ক্ষেত্রে: S. Creatinine, USG of KUB 
সন্দেহজনক লিভার সিরোসিস রোগের ক্ষেত্রে: USG Whole abdomen, Endoscopy of upper GIT
দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তকরণে: Sputum for AFB, CTScan of chest, Serum bilirubin, SGPT, Albumin Globubin ratio

হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইল কপি টিকা কেন্দ্রে মেডিকেল টিমের কাছে জমা দিয়ে টিকা নেওয়ার করে স্বাস্থ্য সনদ নিতে হবে। যেকোনো তথ্যের জন্য হজের কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।