Image description

২০৩০ সাল মুসলিম বিশ্বের জন্য হবে বিরল ও ঐতিহাসিক বছর। এই বছরে মুসলমানরা এক বছরে দুইবার রমজান পালন করবেন এবং দুটি ঈদুল ফিতর উদযাপন করবেন। এর সঙ্গে যোগ হবে ঈদুল আজহা, ফলে ওই বছরে মোট তিনটি ঈদ উদযাপিত হবে।

ইসলামী বর্ষপঞ্জি চাঁদের গতির ওপর নির্ভরশীল। একটি ইসলামী বছর ৩৫৪–৩৫৫ দিন থাকে, আর গ্রেগরিয়ান (সৌর) ক্যালেন্ডার ৩৬৫ দিন। দুই ক্যালেন্ডারের মধ্যে প্রায় ১০ দিনের ব্যবধান থাকার কারণে প্রতি ৩০ বছর পর গ্রেগরিয়ান এক বছরে দুইবার রমজান পড়ে।

২০৩০ সালে:

প্রথম রমজান শুরু হবে ৫ জানুয়ারি।
দ্বিতীয় রমজান শুরু হবে ২৬ ডিসেম্বর।

ফলে মুসলমানরা ওই বছর দুইবার রোজা রাখবেন এবং দুইবার ঈদুল ফিতর উদযাপন করবেন। সেইসঙ্গে ঈদুল আজহাও অনুষ্ঠিত হবে।

এ ধরনের ঘটনা প্রায় ৩২ বছর পর পর ঘটে; এর পর পরবর্তীবার এটি ঘটবে ২০৬৩ সালে। এর আগে ১৯৬৮ ও ২০০০ সালে একই ঘটনা দেখা গিয়েছিল।

এটি একদিকে বৈজ্ঞানিক ক্যালেন্ডারের বৈশিষ্ট্য, অন্যদিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ ও বিরল ঘটনা।

মানবকণ্ঠ/আরআই