ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযানে মোট ১,৭৭৪ জনকে আটক করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, তফসিল ঘোষণার দিন ১১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত অভিযানে সেনাবাহিনী ১৭৯টি বিভিন্ন ধরনের অস্ত্র এবং ১,৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে।
নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী যৌথভাবে এসব অভিযান পরিচালনা করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments