Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু সামাজিক মাধ্যমে ছড়ানো দুই বিয়ে সংক্রান্ত গুজবকে প্রকাশ্যে উড়িয়ে দিয়েছেন।

মিতু ফেসবুকে নিজের পোস্টটি শেয়ার করে লিখেছেন, “বিয়ের বয়স ১৭ বছর। দুই মেয়ে আছে। আমার সংসার জীবন এত সুন্দর, মাশা আল্লাহ। যারা আমাকে চিনেন, তারা জানেন, আমি স্বামীর সাপোর্টেই রাজনীতি করি।”

তিনি দুই বিয়ে সংক্রান্ত অভিযোগকে অযৌক্তিক হিসেবে উড়িয়ে দিয়ে বলেন, “আল্লাহর কসম, ১৭ বছরে স্বামীর সঙ্গে মনোমালিন্য হলেও ১ ঘণ্টা রাগ করেছি এমন ইতিহাস নেই। আর দুই বিয়া তো দূরের কথা। আল্লাহ এদের হেদায়েত দিন। এমন মিথ্যাচারের জন্য এমন শিক্ষা দিন যেন, দুনিয়ায় আর কোনো নারীকে নিয়ে মিথ্যার সাহস না পায়।”

উল্লেখ্য, ডা. মাহমুদা মিতু ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন, পরে তা প্রত্যাহার করে জামায়াত জোটের প্রার্থী ফয়জুল হককে সমর্থন দিয়েছেন।

মানবকণ্ঠ/আরআই