ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী সফরের অংশ হিসেবে আজ বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরইমধ্যে জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন স্থানীয় নেতা–কর্মীরা।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, প্রায় ২০ বছর পর বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে উচ্ছসিত নেতা–কর্মীরা। দুপুর ১২টার দিকে তারেক রহমানকে বহনকারী হেলিকপ্টার বরিশাল আউটার স্টেডিয়ামে অবতরণ করবে।
সেখান থেকে গাড়ি বহর নিয়ে সমাবেশস্থল বেলস্ পার্কে যাবেন বিএনপি চেয়ারম্যান। জনসভায় বিভাগের ৬ জেলার নেতাকর্মীসহ লাখো সমাগম আশা করছে বিএনপি।
বরিশাল সফর শেষে ফরিদপুর যাবেন তিনি। সেখানে দুপুর ২টায় শহরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ফরিদপুরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর, থেকে নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নামবে এই জনসভায়। এতে লাখো মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।




Comments