Image description

অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে সর্বোচ্চ তিন দিন সময় লাগতে পারে এবং আগামী ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নেবে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন

বৃহস্পতিবার রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের পরপরই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর দ্রুততার সাথে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। সর্বোচ্চ তিন দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের বিষয়ে ছড়ানো গুঞ্জনকে ভুলভাবে দাবি হিসেবে উল্লেখ করে ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, ১৮০ কার্যদিবস ক্ষমতার বিষয়টি সম্পূর্ণ অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচন শেষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে, এবং সরকার সরে যাবে।

মানবকণ্ঠ/আরআই