জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করেন।
পুলিশ তাদের বাধা দিতে জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ সময় সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন এবং শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মা ধাওয়া-পাল্টাধাওয়ার সময় আহত হয়ে ঢামেক জরুরি বিভাগে ভর্তি হন।
আন্দোলনকারীরা ফেসবুক পোস্টে জানিয়েছে, আপাতত কোনো জমায়েত করবেন না। তারা চিকিৎসা নিয়ে পরে আবার রাজপথে ফিরবেন।
মানবকণ্ঠ/আরআই




Comments