এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল
বিশিষ্ট ব্যবসায়ী ও সফল উদ্যোক্তা মো. লিয়াকত আলী খাঁন মুকুল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল 'এশিয়ান টেলিভিশন'-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ২৬ জানুয়ারি এশিয়ান টেলিভিশন কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান 'রূপায়ণ গ্রুপ'-এর চেয়ারম্যান। ব্যবসায়িক সফলতার পাশাপাশি গণমাধ্যম জগতেও তার দীর্ঘ পদচারণা রয়েছে। তিনি জনপ্রিয় জাতীয় দৈনিক 'দেশ রূপান্তর' এবং 'দেশ রেডিও'র চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এছাড়াও দেশের টেলিভিশন চ্যানেল মালিকদের শীর্ষ সংগঠন এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর নির্বাচিত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তাঁর এই নতুন নেতৃত্ব এশিয়ান টেলিভিশনের মানোন্নয়ন ও সম্প্রচারে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করছে চ্যানেলটির পরিচালনা পর্ষদ।
মানবকণ্ঠ/ডিআর




Comments