ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে কারাগারে নেওয়ার পথে সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাইলে তাঁর মুখ পুলিশ আটকে দেন।
সোমবার রাষ্ট্রদ্রোহের মামলায় সাবিনা ও আরও ২৯ জন আদালতে হাজির হন। অভিযোগ, ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নেওয়া এবং অর্ন্তবর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকা। মামলায় শেখ হাসিনা সহ ২৫৬ জন পলাতক আছেন।
আসামিদের মাথায় হেলমেট এবং বুলেটপ্রুঢ জ্যাকেট পরিয়ে ঢাকার বিশেষ জজ আদালতে নেওয়া হয়। ভারপ্রাপ্ত বিচারক শুনানি ধার্য করেন আগামী ২ মার্চ। এরপর প্রিজনভ্যানে করে তাদের কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
সাবিনা আক্তার তুহিন ১০ম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন। একাদশ নির্বাচনে ঢাকা-১৪ আসনে মনোনয়ন না পেয়ে পরে সংরক্ষিত আসনে এমপি হন। গত বছরের ২২ জুন ঢাকার নবাবগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments