Image description

সংবাদ সম্মেলন ডেকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

উপাচার্য বলেন, “আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। তবে এই মুহূর্তে যদি বিশ্ববিদ্যালয়ে শূন্যতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে, সে ক্ষেত্রে (নির্বাচিত) সরকার চাইলে আমি আরও কিছুদিন দায়িত্ব পালন করব।”

সংবাদ সম্মেলনে তিনি তার মেয়াদে শিক্ষকদের পদোন্নতির বিষয়টিও তুলে ধরেন। ড. নিয়াজ আহমদ খান বলেন, “বঞ্চনার শিকার এমন অনেক শিক্ষককে পদোন্নতি দেওয়া হয়েছে। নির্দিষ্ট নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই এসব পদোন্নতি দেওয়া হয়েছে, কোনো অনিয়ম করা হয়নি।”

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৭ আগস্ট অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পান।

মানবকণ্ঠ/আরআই