Image description

সৈয়দপুরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে যে কর্তৃপক্ষ আটক করেছে তারাই এ বিষয়ে আইনি ব্যাখ্যা দেবে ও সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

‘৫০ লক্ষ নয়, পাঁচ কোটি টাকা বহন করলেও কোনো অসুবিধা নেই’- এমন বক্তব্য দেননি বলে দাবি করে তিনি বলেন, ‘এটা বলার এখতিয়ার, অধিকার বা ক্ষমতা আমার নেই এবং আমি এটা বলিনি। কোনো একটা অর্থের বিষয়ে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল।

আমি বলেছি, যারা এটা ইন্টারসেপ্ট করেছে তারা এ ব্যাপারে অর্থের সোর্স, অ্যামাউন্ট এবং পারপাস অব দি ফান্ড এটার ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন।’

এক্ষেত্রে আইনি ব্যাখার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘যারা এটা ইন্টারসেপ্ট করেছেন তারা দেবেন আইনি ব্যাখ্যা, আমার কাছে তো না।’

ইসি সচিব বলেন, ‘বিভিন্ন সমস্যা নিয়ে জামায়াতের প্রতিনিধিদল ইসিতে এসেছিল। তারা তাদের সমস্যার কথা তুলে ধরেছে।

আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছি। তারা যোগাযোগ করার কথা জানিয়েছে। তারা অনুরোধ করেছে আমরা যাতে কথা বলি। এখন আমাদের দিক থেকে যতটুকু তাগিদ দেওয়ার নিশ্চয়ই আমার ততটুকু দেব।