ঢাকা-৮
৭ ভোটে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে জিতলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসকে মাত্র ৭ ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী।
বেসরকারি ফলাফল অনুযায়ী, শাপলা কলি প্রতীক নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট।
কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেফায়েত উল্লা (হাতপাখা) ১১ ভোট পেয়েছেন। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট পেয়েছেন।
অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট পেয়েছেন।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা জানান, নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং গণনা শেষে এই ফলাফল নিশ্চিত করা হয়েছে। ঢাকা-৮ আসনের এই কেন্দ্রে দুই প্রধান প্রার্থীর মধ্যে ভোটের এমন ব্যবধান সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments