Image description

বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছেন ঢাকাস্থ চীন দূতাবাস।

একই সঙ্গে নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল–কেও শুভেচ্ছা জানানো হয় দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে।

বার্তায় চীনা দূতাবাস উল্লেখ করেছে, “আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

মানবকণ্ঠ/আরআই