Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয়লাভের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান কে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান।

নির্বাচনের বেসরকারি ফলাফলে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে। নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন প্রাপ্তির ফলে সরকার গঠনের পথে এগোচ্ছে বিএনপি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। তিনি বাংলাদেশ ও ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক এবং জনগণের অগ্রগতির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অভিনন্দন জানিয়েছেন। পাকিস্তান উভয় পক্ষের গণতান্ত্রিক অংশীদারিত্ব ও অগ্রগতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তারেক রহমানের বিজয়কে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে চীনও বাংলাদেশের জনগণকে এবং বিএনপিকে নির্বাচনে শুভেচ্ছা জানিয়েছেন।

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বাংলাদেশের নির্বাচনে বড় জয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা প্রকাশ করেছেন।

মানবকণ্ঠ/আরআই