Image description

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে দুর্বৃত্তের গুলিতে শফিকুর রহমান (৫৫) নামে এক বিএনপি নেতা ও ব্যবসায়ী আহত হয়েছেন। 

রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ শফিকুর কলাবাগান থানা এলাকার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। বসুন্ধরা সিটির বিপরীত পাশে তাঁর জুতার দোকান রয়েছে। তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তাঁকে গুলি করা হয়। তিনি হাতে গুলিবিদ্ধ হন।

কলাবাগান থানার এসআই উজ্জ্বল কুমার পাল জানান, রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা শফিকুরকে গুলি করে পালিয়ে যায়।পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ গেছে। তারা বিস্তারিত জানার চেষ্টা করছে।