Image description

আজ দুপুরে অমর একুশে বইমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেলার উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন আজ দুপুর ২ ঘণ্টা সাময়িকভাবে বন্ধ থাকবে।

স্টেশনটি দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ে কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা বের হতে পারবে না এবং কোনো ট্রেনও থামবে না। বিষয়টি বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মেট্রো স্টেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এবারের বইমেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি স্টল এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি স্টল বরাদ্দ হয়েছে। মোট ইউনিট সংখ্যা ১,০১৮টি, যা গত বছরের ৭০৮ প্রতিষ্ঠান ও ১,০৮৪ ইউনিটের চেয়ে কিছুটা কম। এছাড়া লিটল ম্যাগাজিন চত্বরের জন্য ৮৭টি স্টল এবং শিশুচত্বরে ৬৩ প্রতিষ্ঠান ও ১০৭ ইউনিট রাখা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই