ইসরায়েল দেশটির উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘোষণা দেওয়ার সাথে সাথে তেহরানের কেন্দ্রস্থলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানে হামলার পর পাল্টা হামলার আশঙ্কায় ইজরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
হামলার কথা স্বীকার করে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, "ইসরায়েল রাষ্ট্রের প্রতি হুমকি দূর করার জন্য ইসরায়েল রাষ্ট্র ইরানের বিরুদ্ধে একটি পূর্ব-প্রস্তুতিমূলক আক্রমণ শুরু করেছে।"
ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহুরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আল জাজিরার একজন সংবাদদাতার মতে, শহরে কিছু ক্ষেপণাস্ত্র উড়তে দেখা গেছে।
অ্যাসোসিয়েটেড প্রেস সংবাদ সংস্থা জানিয়েছে যে ইরানের রাজধানীতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছে হামলা চালানো হয়েছে।




Comments