Image description

মধ্যপ্রাচ্যে হামলার কারণে প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক কাতার উৎপাদন স্থগিত করেছে বলে জানানোর পর ডাচ ও ব্রিটিশ পাইকারি গ্যাসের মানদণ্ডমূল্য প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

উড ম্যাকেনজির গ্যাস ও এলএনজি গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাসিমো দি ওদোয়ার্দো বলেন, ‘এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটলে প্রাপ্য কার্গোর জন্য এশিয়া ও ইউরোপের মধ্যে প্রতিযোগিতা আবারও জোরদার হবে।’

আইসিইর তথ্য অনুযায়ী, ইউরোপের মানদণ্ডমূল্য হিসেবে বিবেচিত টিটিএফ হাবে ডাচ ফ্রন্ট-মাস চুক্তির দাম জিএমটি ১২৫৫ পর্যন্ত প্রতি মেগাওয়াট ঘণ্টা (এমডব্লিউএইচ) ১৪.৫৬ ইউরো বেড়ে ৪৬.৫২ ইউরোতে পৌঁছায়, যা প্রতি মিলিয়ন ব্রিটিশ তাপ একক (এমএমবিটিইউ) প্রায় ১৫.৯২ ডলারের সমান।

দিনের শুরুর দিকে দাম প্রায় ২৫ শতাংশ বেশি ছিল, তবে কাতার এনার্জির উৎপাদন স্থগিতের পর বৃদ্ধি আরো সম্প্রসারিত হয়।

প্ল্যাটসের তথ্য অনুযায়ী, এশীয় এলএনজির মানদণ্ডমূল্য হিসেবে বহুল ব্যবহৃত এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জি জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) সোমবার সকালে প্রায় ৩৯ শতাংশ বেড়ে প্রতি এমএমবিটিইউ ১৫.০৬৮ ডলারে দাঁড়ায়।

আইএনজির পণ্য কৌশল বিভাগের প্রধান ওয়ারেন প্যাটারসন বলেন, ‘যদি এলএনজি/গ্যাস বাজার কাতারি এলএনজি সরবরাহে দীর্ঘমেয়াদি ক্ষতির সম্ভাবনা মূল্যায়নে অন্তর্ভুক্ত করতে শুরু করে, তবে টিটিএফ সম্ভাব্যভাবে ৮০-১০০ ইউরো/এমডব্লিউএইচ (২৮-৩৫ ডলার/এমএমবিটিইউ) পর্যন্ত লাফিয়ে উঠতে পারে।’ 

আইসিইর তথ্য অনুযায়ী, ব্রিটিশ এপ্রিল চুক্তির দাম ৪০.৮৩ পেন্স বেড়ে ১১৯.৪০ পেন্স প্রতি থার্মে পৌঁছায়।