আগামী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ওই দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার আসন্ন পবিত্র শব-ই-কদর ও ঈদুল ফিতরের নির্ধারিত ছুটির মধ্যবর্তী দিন হিসেবে ১৮ মার্চ ২০২৬ (বুধবার) এক দিনের নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর ফলে টানা লম্বা ছুটির সুযোগ তৈরি হয়েছে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য।
এই ছুটিকালীন দেশের সব ধরনের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মূলত উৎসবের ছুটির মাঝে নিরবচ্ছিন্ন যাতায়াত ও উদযাপনের সুবিধার্থেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments