রাজধানীর মিরপুর-২ এলাকায় অবস্থিত ১১ তলা বিশিষ্ট ‘এল এ প্লাজা’ নামক একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে মিরপুর স্টেডিয়ামের ঠিক বিপরীতে অবস্থিত এই ভবনটিতে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, দুপুর ১টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বিবেচনায় বর্তমানে মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
জানা গেছে, ভবনটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। বাণিজ্যিক ভবন হওয়ায় ভেতরে অনেক মানুষের আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত চারজনকে ভবনটি থেকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রাথমিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এবং আটকে পড়াদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।
মানবকণ্ঠ/আরআই




Comments