মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে চারটি গুরুত্বপূর্ণ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একইসঙ্গে আরও দুটি রুটের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার (৯ মার্চ) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অনির্দিষ্টকালের জন্য স্থগিত রুটগুলো হলো:
১. দোহা (কাতার)
২. শারজাহ (সংযুক্ত আরব আমিরাত)
৩. কুয়েত
৪. দাম্মাম (সৌদি আরব)
বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো আপাতত ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। পরিস্থিতির উন্নতি হলে এবং সংশ্লিষ্ট দেশের বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এই দুটি রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যাত্রীদের এই রুটগুলোতে ভ্রমণের পরিকল্পনা বা টিকিট সংক্রান্ত তথ্যের জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।
ফ্লাইট সংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের বিমানের কল সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে:
দেশের ভেতর থেকে: ১৩৬৩৬
বিদেশ থেকে: +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬
মানবকণ্ঠ/আরআই




Comments