Image description

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জে ৮ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি ও স্টার্কট্রি গ্রুপের ডিরেক্টর রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ হোসিয়ারী সমিতির মিলনায়তে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করা হয়।

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্টার্কট্রি গ্রুপের ডিরেক্টর রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে অসহায়-গরীব ও দুস্থদের পাশে দাঁড়াচ্ছেন, আমরা তাকে দেখে অনুপ্রাণিত হয়ে গরীব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে অসহায়-দুস্থদের কাছে আমাদের খাবার পৌঁছাবে। আজ থেকে সদর থানায় শুরু করলাম, আগামীতে আরও দুটি থাকায় করবো। এছাড়া প্রতিটি ওয়ার্ডে আমাদের সদস্য ও সহকর্মী ভাইদের মাধ্যমে খাবার পৌঁছে দেবে, ইনশাআল্লাহ।
 
এ সময় আট হাজার অসহায়দের মাঝে সেমাই, চিনি, পোলার চাল, দুধ, আলু, মসলা সহ বিভিন্ন আইটেমের ঈদ সামগ্রী দেওয়া হয়। পরে দোয়া করার মধ্য দিয়ে সকলের মঙ্গল কামণা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ সহ প্রমুখ।