ইরানকে চাপে ফেলতে খারগ দ্বীপ দখল বা অবরোধের পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস শুক্রবার (২০ মার্চ) এ বিষয়ে অবগত চারটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানকে বাধ্য করতে ট্রাম্প প্রশাসন দেশটির ‘খারগ দ্বীপ’ দখল বা অবরোধ করার পরিকল্পনা বিবেচনা করছে।
ট্রাম্প হুমকি দিয়েছেন যে, তেহরান যদি হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বন্ধ না করে, তবে তিনি ইরানের এই প্রধান তেল অবকাঠামো হাবটিতে হামলা চালাবেন।
গত সপ্তাহে মার্কিন বাহিনী ইরানের খারগ দ্বীপে একটি বড় ধরনের সূক্ষ্ম লক্ষ্যভেদী হামলা চালিয়েছে।
গত ১৪ মার্চ মার্কিন সেন্টকম জানায়, তেল অবকাঠামোর ক্ষতি না করেই মার্কিন বাহিনী সফলভাবে খারগ দ্বীপের ৯০টিরও বেশি ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
সূত্র: আল আরাবিয়া।




Comments