Image description

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে এই ডাকটিকিট উন্মোচন করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে এসে পৌঁছান এবং শুরুতে কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। এরপর তিনি স্বাধীনতা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন।

উন্মোচনকালে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাকসচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

সচিবালয় সূত্রে জানা গেছে, ডাকটিকিট উন্মোচন শেষে প্রধানমন্ত্রী আজ বিকেল ৪টায় মন্ত্রিপরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। সাধারণত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হলেও আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বৈঠকটি একদিন এগিয়ে আজ (বুধবার) নির্ধারণ করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর