ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাবেক কার্যনির্বাহী সদস্য ও দৈনিক মানবকণ্ঠের চিফ রিপোর্টার জাহাঙ্গীর কিরণের পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক মো. শামছউদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৫ মার্চ ২০২৬) ভোর সাড়ে ৪টায় কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে হার্ট ও ফুসফুসজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
মো. শামছউদ্দীন স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়ে, অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর কিশোরগঞ্জের চংশোলাকিয়া গ্রামের নিজ বাড়ির মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জাহাঙ্গীর কিরণের পিতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, “একজন শিক্ষকের জীবনদান ও আদর্শ চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। জাহাঙ্গীর কিরণসহ তার পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।”




Comments