মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র নিন্দা জানিয়ে তাকে যুক্তরাষ্ট্রের জন্য এক ‘অস্তিত্বগত হুমকি’ হিসেবে অভিহিত করেছেন অস্কারজয়ী কিংবদন্তি অভিনেতা রবার্ট ডি নিরো।
শনিবার (২৮ মার্চ) নিউইয়র্ক সিটির ম্যানহাটনে আয়োজিত বিশাল ‘নো কিংস’ র্যালিতে কয়েক হাজার বিক্ষোভকারীর সামনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
‘আই লাভ নিউইয়র্ক’ ব্যাজ পরিহিত এই অভিনেতা তার বক্তব্যে বলেন, ট্রাম্প আগের যেকোনো প্রেসিডেন্টের চেয়ে অনেক বেশি বিপজ্জনক।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, এর আগেও অনেক প্রেসিডেন্ট সাংবিধানিক সীমাবদ্ধতা পরীক্ষা করেছেন, কিন্তু বর্তমান প্রেসিডেন্টের মতো কেউ দেশের মৌলিক আদর্শের জন্য এমন হুমকি হয়ে দাঁড়াননি। উত্তেজিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, প্রেসিডেন্টকে ‘এখনই থামাতে হবে’।
শনিবার (২৮ মার্চ) নিউইয়র্ক সহ পুরো যুক্তরাষ্ট্র জুড়ে কয়েক হাজার ‘নো কিংস’ র্যালি অনুষ্ঠিত হয়। মূলত ইরানে চলমান যুদ্ধ, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং কঠোর অভিবাসন নীতির প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। নিউইয়র্কের টাইমস স্কয়ার এবং থার্টি ফোর্থ স্ট্রিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাজার হাজার মানুষ ‘নো আইস’ এবং ‘নো কিংস’ স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে।




Comments