সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় একটি মার্কিন এডব্লিউএসিএস বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত বিমানটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, পরে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বিবিসি ও টেলিগ্রাফ।
এই বিমানের পাশাপাশি বেশ কয়েকটি জ্বালানি সরবরাহকারী বিমানও বিধ্বস্ত হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দুই দিন আগেই সৌদি আরবে অবস্থিত এই ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছিল তারা।
এই হামলার আগে যুক্তরাষ্ট্রের কাছে ১৬টি ‘বোয়িং এ-৩ সেন্ট্রি’ সচল অবস্থায় ছিল বলে জানাচ্ছে বিবিসি।
বিমানটির ফ্লাইটের তথ্য পর্যালোচনা করে বিবিসি জানাচ্ছে, হামলার আগে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অন্তত ছয়টি এডব্লিউএসিএস বিমান মোতায়েন ছিল বলে দেখা গেছে।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।




Comments