ইসরায়েলের একটি তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের একটি শিল্প অঞ্চলে অবস্থিত ওই তেল শোধনাগারে হামলার পরপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৩০ মার্চ) ইসরায়েলের টেলিভিশন ও ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ফুটেজে ওই তেল শোধনাগার থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। এর আগেও এই শোধনাগারটিতে একাধিক হামলা চলানো হয়েছিল।
তবে ইসরায়েলের ফায়ার সার্ভিস জানিয়েছে, শোধনাগারে থাকা একটি জ্বালানি ট্যাংকারে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
হামলার পরপরই ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে। হাইফা ও এর আশপাশের এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।




Comments