সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৫ এপ্রিল) রাত ১১টার পরে সার্ভার রুমের দ্বিতীয় তলায় হঠাৎ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ওসমানী বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ রাত পৌনে ১টার দিকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো ধোঁয়া রয়েছে।’
তিনি আরো বলেন, ‘বিমানবন্দরের সব ফ্লাইট শেষ হওয়ার পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফলে ফ্লাইটে কোনো ব্যাঘাত হয়নি।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা কুতুবউদ্দিন বলেন, ‘তাৎক্ষণিক খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যারাইভাল ইমিগ্রেশনের (কাস্টমসের উপরের তলা) সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ’




Comments