ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফারজানা সিথী। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর ফারজানা সিথী গণমাধ্যমকে জানান, তিনি নড়াইল-২ আসনের বিপরীতে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছেন। তিনি বলেন, “আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে অত্যন্ত আশাবাদী। এ বিষয়ে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে একটি ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানাব।”
এর আগে গত শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়ন ফরম বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উদ্বোধনী দিনে তিনি উল্লেখ করেছিলেন যে, যারা দলের আন্দোলন ও সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদেরই মনোনয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
ফারজানা সিথীর স্থায়ী নিবাস যশোরে। তিনি বর্তমানে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments