রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রোববার (১২ এপ্রিল) শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন।
প্রসিকিউশন বিভাগের এসআই আশরাফুল আলম এতথ্য জানিয়েছেন।
এর আগে, গত ৬ এপ্রিল (সোমবার) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন লালবাগ এলাকায় সংঘটিত একটি ঘটনায় হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত ৭ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা সাবেক এই স্পিকারকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তা নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ দীর্ঘ শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ প্রদান করলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments