বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন বলেছেন, "কয়েক দশক ধরে বাংলাদেশ তার ঐতিহ্যকে যেভাবে উজ্জ্বলভাবে ধারণ করে রেখেছে, তা সত্যিই প্রশংসনীয়।" মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে আয়োজিত নববর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিকেল ৪টা থেকেই উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে গুলশান সোসাইটি লেক পার্ক এলাকা। বাঙালির নববর্ষ বরণে সেখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়। সন্ধ্যার দিকে বর্ণাঢ্য এই উৎসবে সশরীরে যোগ দেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত উপস্থিত দর্শকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং পহেলা বৈশাখের আনন্দ ভাগ করে নেন। পরে তিনি প্রদর্শনীতে রাখা স্থানীয় শিল্পীদের আঁকা বিভিন্ন চিত্রকর্ম ঘুরে দেখেন এবং আয়োজকদের সাথে কথা বলেন।
বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে এটিই তার প্রথম পহেলা বৈশাখ উদযাপন। বাঙালির প্রাণস্পন্দনের এই উৎসবে প্রথমবারের মতো অংশ নিতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতির ভূয়সী প্রশংসা করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments