গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর গত ২ মার্চ থেকে লেবাননে শুরু হয় ইসরায়েলি আগ্রাসন। এতে এখন পর্যন্ত দেশটিতে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে এর মধ্যে ‘শিগগিরই’ একটি যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানায়, ২ মার্চ থেকে দেশজুড়ে ইসরায়েলের চালানো হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ১৬৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া ৭ হাজার ৬১ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
জাতিসংঘের তথ্যমতে, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের মধ্যে সাড়ে ৩ লাখের বেশি শিশু।
এদিকে হিজবুল্লাহর মুখপাত্র ও পার্লামেন্ট সদস্য ইব্রাহিম মুসাবি বলেছে, ইরান ও আঞ্চলিক দেশগুলোর প্রচেষ্টায় লেবাননে ‘শিগগিরই’ একটি যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।




Comments