সংযুক্ত আরব আমিরাতের ওপর গতরাতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাকে সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এই পদক্ষেপের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এই হামলাকে “সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন” বলে বর্ণনা করেছেন।
পেজেশকিয়ান এই পদক্ষেপকে “পাগলামি” বলে আখ্যা দিয়েছেন এবং সতর্ক করেছেন যে, এর ফলে ইরানকে “অপরিবর্তনীয় পরিণতির” সম্মুখীন হতে হতে পারে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইআরজিসি এই হামলাগুলো চালানোর আগে সরকারের সঙ্গে কোনো ধরনের সমন্বয় করেনি এবং প্রেসিডেন্ট বা মন্ত্রিসভাকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করলেও আইআরজিসি-র এই হামলা সেই প্রচেষ্টাকে বড় ধরনের হুমকির মুখে ফেলেছে।
বিশ্লেষকরা বলছেন, একদিকে যখন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ অভিযানের প্রস্তুতি নিচ্ছে, তখন ইরানের অভ্যন্তরে এমন বিভাজন তেহরানের জন্য বিপর্যয়কর হতে পারে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান যেখানে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমাতে আগ্রহী, সেখানে আইআরজিসি-র এই হার্ডলাইন বা কট্টরপন্থী অবস্থান দেশটিকে সরাসরি যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: ফক্স নিউজ




Comments